
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণ, বাড়লো কত?
চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (Leather sector minimum wage gazette publication Bangladesh)। সম্প্রতি নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা। এতদিন শ্রমিকরা সর্বনিম্ন ৭ হাজার ১০০ টাকা মজুরি পেয়ে আসছিলেন, যার ফলে শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা (Leather industry workers monthly salary hike BD)।

কুমিল্লায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা
কুমিল্লায় কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে আবারও বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ক্রেতা সংকট আর কম দামের কারণে নির্দিষ্ট সময়ে চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সড়কের পাশে স্তূপ করে ফেলে রেখেছেন চামড়া। কেউ কেউ আবার লোকসান গুনেও ছুটছেন বিভিন্ন আড়তে।

নাটোরের মোকাম থেকে এক দিনে ৩৫ হাজার পিস চামড়া সংগ্রহ
দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরে গত ২৪ ঘণ্টায় ২০ থেকে ২৫ হাজার গরু এবং খাসি বকরিসহ অন্যান্য প্রাণীর ৩০ থেকে ৩৫ হাজার পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি সায়দার রহমান খান এ তথ্য জানিয়েছেন।

১২ লাখ পিস চামড়া কেনার টার্গেট নিয়ে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চামড়া মোকাম
১০ থেকে ১২ লাখ পিস চামড়া কেনার টার্গেট নিয়ে প্রস্তুত দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরে চকবৈদ্যনাতের চামড়ার আড়ত মালিকরা। ঈদের দিন বিকেল থেকেই আসবে দেশের অন্তত ৩০ থেকে ৩২ টি জেলার কাঁচা চামড়া।

ময়মনসিংহের হাটে পানিতে ভাসছে শতশত চামড়া, উদ্ধারে মৌসুমী ফড়িয়ারা
ঈদের পর ময়মনসিংহের শম্ভুগঞ্জে বসেছে জেলার সবচেয়ে বড় চামড়ার হাট। আজ (শনিবার, ১৪ জুন) সকালে মুষলধারে এক ঘণ্টার বৃষ্টিতেই হাটের শতশত চামড়া এখন পানিতে ভাসছে। সেই সব চামড়া উদ্ধারে কাজ করছে মৌসুমী ফড়িয়ারা। ভেজা চামড়া আবার লবণজাত করে বিক্রি করতে হবে, ফলে খরচ বারবে দ্বিগুণ। হাটের এমন দুর্ভোগ আর দাম নিয়ে তাই বিভিন্ন অভিযোগ মৌসুমী ফড়িয়াদের।

ট্যানারি মালিকদের ওপর নির্ভর করছে মৌসুমি চামড়া ব্যবসায়ীদের ভাগ্য
ময়মনসিংহে কোনো ট্যানারি না থাকায় কোরবানির ঈদকে কেন্দ্র করে লবণজাত চামড়ার ভাগ্য নির্ভর করছে চামড়া কিনতে হাটে আসা ট্যানারি মালিকদের ওপর। তবে সরকারের দাম এবং ট্যানারি মালিকদের উপর আস্থা রাখতে পারছেন না স্থানীয় চামড়া ব্যবসায়ীরা। ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট শম্ভুগঞ্জ। ঈদের দিন সকাল থেকে গড়ে ৫০০-৬০০ টাকা দরে মৌসুমি ফরিয়াদের কাছ থেকে কাঁচা চামড়া কিনেছেন আড়তদাররা। তবে সন্ধ্যার পর কাঁচা চামড়ার বাজার নামে ২০০-৩০০ টাকার ঘরে, আর তখনই কপাল পোড়ে মৌসুমি ফড়িয়াদের।

এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব: শিল্প সচিব
এবার চামড়া সংরক্ষণ ব্যবস্থাপনা অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি করেছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। যদিও শিল্প নগরীর ঠিক বাইরেই গড়ে ওঠা অবৈধ আড়তের মাধ্যমে দূষিত হচ্ছে পরিবেশ। তবে তা মানতে নারাজ শিল্প সচিব। এদিকে, কোরবানির দিন থেকে সাভার বিসিক চামড়া শিল্পনগরীতে প্রায় ৫ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, ঢাকার বাইরের চামড়া সংগ্রহ করা শুরু হলে পূরণ হবে লক্ষ্যমাত্রা।