নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড; ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ (বুধবার, ১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কমিটির সদস্যরা মাদ্রাসায় গিয়ে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন।