চিলাহাটি-এক্সপ্রেস

গানের তালে শোনা হলো না ট্রেনের সাইরেন; আক্কেলপুরে প্রাণ গেল কিশোরের
মাত্র কয়েক মিনিটের অসাবধানতা। কানে ভেসে আসা প্রিয় গানের তালে তালে পা ফেলে বাড়ি ফেরার পথ। কিন্তু জীবন বড়ই অনিশ্চিত। চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হয়তো সাইরেন বাজিয়েও ডাকতে চেয়েছিল তাকে, কিন্তু গানের তালে তা শুনতে পাননি লিমন। আজ (বুধবার, ১১ মার্চ) সকালে জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশেই থেমে গেল ১৭ বছরের এই কিশোরের চিরচেনা পথচলা।

তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়
ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে আজ উপচেপড়া ভিড়। টিকিট থাকা অনেক যাত্রীও ভিড় ঠেলে ট্রেনে উঠতে লড়াই করেছেন। কয়েকটি ট্রেনের সূচিতে কিছুটা হেরফের হলেও শিডিউল মেনেই চলছে বেশিরভাগ ট্রেন। এদিকে আজ টিকিট কালোবাজারির অভিযোগে ১২ জনকে আটক করেছে র্যাব। জব্দ করা হয়েছে প্রায় ৫০০ টিকিট।