চীন
চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং

তিনদিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছালে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও মহড়ার মধ্য দিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শি জিনপিং। দু’দেশের বাণিজ্য ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে মতবিরোধ সমাধানের আশা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। আর শুল্ক স্থগিতের মেয়াদ আগামী জানুয়ারি পর্যন্ত বাড়াতে সম্মত হয়েছে দু’পক্ষ।

এআই প্রতিযোগিতায় জোর টেক্কা দিতে চীনে দ্রুত গতিতে ডেটা সেন্টার নির্মাণ, ওয়াশিংটনের চিন্তা বাড়াচ্ছে

এআই প্রতিযোগিতায় জোর টেক্কা দিতে চীনে দ্রুত গতিতে ডেটা সেন্টার নির্মাণ, ওয়াশিংটনের চিন্তা বাড়াচ্ছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে দেশজুড়ে অত্যন্ত দ্রুত গতিতে বিশালাকার সব ডেটা সেন্টার গড়ে তুলছে চীন। ইনার মঙ্গোলিয়ার প্রত্যন্ত আলু উৎপাদনকারী অঞ্চল থেকে শুরু করে দেশটির বিভিন্ন প্রদেশে বিস্তৃত এসব অবকাঠামো আগামী দিনে চীনা এআই প্ল্যাটফর্মগুলোর প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

ঢাকা দক্ষিণে বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ঢাকা দক্ষিণে বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা নিয়ে চীনভিত্তিক প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীনের সহযোগিতা জোরদারের অঙ্গীকার

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় বাংলাদেশ-চীনের সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেইজিংয়ের সামরিক চাপের মধ্যেই বিরল চীন সফরে তাইওয়ানের মন্ত্রী

বেইজিংয়ের সামরিক চাপের মধ্যেই বিরল চীন সফরে তাইওয়ানের মন্ত্রী

চীন ও তাইওয়ানের মধ্যকার চরম কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক ফোরাম এপেকের (এপিইসি) বৈঠকে যোগ দিতে চীন সফরে গেছেন তাইওয়ানের শ্রমমন্ত্রী হাং সান-হান। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এটিই কোনো তাইওয়ানিজ মন্ত্রীর প্রথম চীন সফর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রযুক্তিতে আধিপত্য হারানোর ভয় ওয়াশিংটনের; এআইয়ের গতি না কমানোর পক্ষে বেইজিং

প্রযুক্তিতে আধিপত্য হারানোর ভয় ওয়াশিংটনের; এআইয়ের গতি না কমানোর পক্ষে বেইজিং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ এবং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি থেকে যখন সতর্কবার্তা আসছে, তখন উল্টো পথে হাঁটছে চীন। ওয়াশিংটনের পক্ষ থেকে বিশ্বজুড়ে এআই প্রযুক্তির উন্নয়নের গতি কমানোর যে আহ্বান জানানো হচ্ছে, বেইজিং সেটিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য স্থায়ী করার কৌশল হিসেবে দেখছে।

প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রধানমন্ত্রীর সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এছাড়া সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফরের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেও উল্লেক করেন তিনি।

লোহিত সাগরে তেলের পথ সচল রাখার তাগিদ; হুথিদের শান্ত করতে ইরানকে বেইজিংয়ের বার্তা

লোহিত সাগরে তেলের পথ সচল রাখার তাগিদ; হুথিদের শান্ত করতে ইরানকে বেইজিংয়ের বার্তা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে রাখতে ইরানকে অনুরোধ জানিয়েছে চীন। লোহিত সাগর উপকূলে হুথিদের সাম্প্রতিক অগ্রযাত্রার মুখে সৌদি আরবের পক্ষ থেকে বেইজিংয়ের সহায়তা চাওয়ার পর তেহরানকে এ বার্তা দেয়া হলো। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইরানি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতির আভাস, সমঝোতা বাস্তবায়নে অনড় তেহরান

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: যুদ্ধবিরতির আভাস, সমঝোতা বাস্তবায়নে অনড় তেহরান

ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের আভাস একটি মার্কিন ন্যারেটিভ মাত্র। বাস্তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার পরিবর্তে জুনে স্বাক্ষর হওয়া সমঝোতা স্মারকের প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় তেহরান। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও, বিশ্লেষকদের প্রত্যাশা, ওয়াশিংটন- তেহরান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ও সংকট বাড়তে থাকায়; এটি নিরসনে শক্ত মধ্যস্ততাকারী হিসেবে এগিয়ে আসবে চীন।

আকাশসীমায় কঠোর চীন, বেইজিং ও আশপাশের এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা

আকাশসীমায় কঠোর চীন, বেইজিং ও আশপাশের এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা

রাজধানীর আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে বেইজিং ও এর আশপাশে প্রায় ইতালির আয়তনের সমান এলাকাজুড়ে স্থায়ী নো-ফ্লাই জোন (উড্ডয়ন নিষিদ্ধ এলাকা) ঘোষণা করেছে চীন। গত জুনে বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি হালকা উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পর এই কঠোর পদক্ষেপ নিল দেশটির কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প-শি বৈঠকের আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কূটনৈতিক তৎপরতা

ট্রাম্প-শি বৈঠকের আগেই বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, নেপথ্যে কূটনৈতিক তৎপরতা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের মধ্যে চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। চলতি মাসের শেষ দিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ঠিক আগেই এই গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্য সংকট: সংঘাত এড়িয়ে হরমুজ খোলার পক্ষে চীন

মধ্যপ্রাচ্য সংকট: সংঘাত এড়িয়ে হরমুজ খোলার পক্ষে চীন

ইরান ও যুক্তরাষ্ট্রকে সংযম বজায় রেখে আলোচনার টেবিলে ফেরার তাগিদ দিয়েছে চীন। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অবরুদ্ধ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।