এফএ কাপ ফাইনাল: রাতে মুখোমুখি হবে চেলসি-ম্যানসিটি
রাতে এফএ কাপ ফাইনালে ম্যানসিটির মুখোমুখি হবে চেলসি । লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এই ফাইনালের আগে কোন অনুশীলন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে পেপ গার্দিওলার দল । অন্যদিকে প্রিমিয়ার লিগের ম্যাচের পর ৭ দিনের বিশ্রাম পেয়ে পুর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে ৮ বারের চ্যাম্পিয়ন চেলসি।