
চ্যাম্পিয়ন্স লিগ: প্লে-অফ পেরিয়ে শেষ ষোলোর টিকিট পেল যারা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) প্লে-অফ পর্বের ফিরতি লেগ শেষে চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই আর অবিশ্বাস্য সব কামব্যাকের মধ্য দিয়ে ৮টি দল পরের রাউন্ড নিশ্চিত করেছে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস ও ইন্টার মিলান বিদায় নিলেও রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ এবং ফরাসি ক্লাব পিএসজি টিকে আছে শিরোপার লড়াইয়ে।

বিপিএল ২০২৬ প্রাইজমানি: চ্যাম্পিয়ন-রানার্সআপ কত টাকা পেল?
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ১২তম আসরের পর্দা নামলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ফ্র্যাঞ্চাইজিটি যেমন ইতিহাস গড়েছে, তেমনি ক্রিকেটারদের ব্যক্তিগত নৈপুণ্যেও ভেঙেছে অনেক পুরনো রেকর্ড।

অবশেষে পাকিস্তানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল!
রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর পাকিস্তান সফরে যায়নি ভারতীয় ক্রিকেট দল। এছাড়া ২০০৯ সালে পাকিস্তানের অন্যতম ক্রিকেট ভেন্যু লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে যেন নির্বাসনে চলে যায় পাকিস্তান।

পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত?
গতবছর এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করার কথা থাকলেও ভারতের আপত্তির মুখে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। যেখানে নিজেদের সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলে ভারতীয়রা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়ে আসছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি।