
ছাত্রদলের ২২ ইউনিটে নতুন কমিটি, পূর্ণাঙ্গ হলো ২৩টি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে ২২টি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে ২৩টি কমিটিকে পূর্ণাঙ্গ করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটিগুলো অনুমোদন করেন।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির, সদস্য সচিব ওয়াসিম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৭৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত (সোমবার (৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কমিটি ঘোষণা করেন।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল, সাধারণ সম্পাদক নিরব
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত সোমবার (৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আলাদা দু'টি কমিটি ঘোষণা করেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সাধারণ সম্পাদক মাহফুজ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত সোমবার (৬ জানুয়ারি) সংগঠনের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আলাদা দু'টি কমিটি ঘোষণা করেন।