
‘শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শুধু কিতাব বা সংবিধান নয়, বাস্তবেই সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশীতে জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

জন্মাষ্টমীতে উৎসবমুখর দেশ: অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা ভক্তদের
ভক্তি, আবেগ আর উৎসবের রঙে দেশজুড়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা আর নানা আয়োজনে মুখর ছিল নগর-বন্দর। ধর্মীয় উৎসবের পাশাপাশি উঠে এসেছে শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা।

কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
কেউ কেউ ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায় বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) দুপুরে যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার সময় এ বিষয়ে সতর্ক করেন প্রতিমন্ত্রী।

আজ শুভ জন্মাষ্টমী
আজ শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সজ্জনদের রক্ষায় দ্বাপর যুগে মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার এই পবিত্র জন্মতিথি উপলক্ষে দেশজুড়ে নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন ভক্তরা।

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জন্মাষ্টমীতে তিন বাহিনীর প্রধানের ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা
জন্মাষ্টমী উৎসবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা। আজ (শনিবার, ১৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধ শক্তি: আমির খসরু
যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধ শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৬ আগস্ট) সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের জেএমসেন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চুয়াডাঙ্গায় মঙ্গল শোভাযাত্রা
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ (শনিবার, ১৬ আগস্ট) সকালে বিভিন্ন মণ্ডপের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি সত্যনারায়ণ মণ্ডপ থেকে শুরু হয়ে আবারো মণ্ডপে গিয়ে শেষ হয়।

জন্মাষ্টমী উপলক্ষে বরগুনায় সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
বরগুনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ (শনিবার, ১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সদরের সার্বজনীন আখড়াবাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ (শনিবার, ১৬ আগস্ট) সারা দেশে পালন করা হচ্ছে। এ উপলক্ষে নারায়ণগঞ্জে ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করছেন।

শেখ হাসিনা ছিল রাজা কংসের মতই হিংস্র: হাসান মাহমুদ টুকু
শেখ হাসিনাকে রাজা কংসের মতই হিংস্র বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘হাসিনা রাজা কংসের মতোই এসেছিল, তার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে নির্যাতন করবে, হত্যা করবে। সেও ছিল কংসের মতই হিংস্র।’ আজ শনিবার সকালে সিরাজগঞ্জের মুজিব সড়কে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর র্যালীপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুভ জন্মাষ্টমী আজ
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী আজ (শনিবার, ১৬ আগস্ট)। হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বিগত বছরগুলোর মতো দেশের হিন্দু সম্প্রদায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করবে।