জহির-উদ্দিন-স্বপন
জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইস্যুতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘ মেয়াদে সুশাসন বজায় রাখা। আজ (সোমবার, ১ জুন) সচিবালয়ে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: তথ্যমন্ত্রী

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ (বুধবার, ২৭ মে) বরিশালের আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে পরামর্শক কমিটি করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম কমিশন গঠনে শিগগিরই একটি পরামর্শক কমিটি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে সাংবাদিকতায় বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা নিরসনে সমস্ত আশঙ্কা দূর করতে কাজ চলছে বলেও জানান তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। আজ (মঙ্গলবার, ১৯ মে) সকালে মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। ইতালির রাষ্ট্রদূত তথ্যমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। আজ (শনিবার, ১৬ মে) বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি: তথ্যমন্ত্রী

চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি: তথ্যমন্ত্রী

দেশের চলচ্চিত্র শিল্পের মতো শক্তিশালী মাধ্যমকে এগিয়ে নিতে রাষ্ট্র ভূমিকা রাখেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী কুক্ষিগত থাকা এসব সুবিধা নিয়ে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

রাষ্ট্র এখনো শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়ার পর্যায়ে পৌঁছায়নি: তথ্যমন্ত্রী

রাষ্ট্র এখনো শিল্পীদের যথাযোগ্য মর্যাদা দেয়ার পর্যায়ে পৌঁছায়নি: তথ্যমন্ত্রী

রাষ্ট্র কাঠামো এখনো একজন শিল্পীকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানে ভূষিত করার পর্যায়ে পৌঁছায়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিল্পীদের প্রতি ইতিবাচক।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে কোটা অপরিহার্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারায় ফেরাতে কোটা অপরিহার্য: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি চাকরিতে কোটা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ কোটা ব্যবস্থা মেধার ভিত্তিতে প্রতিযোগিতার সঙ্গে কোনো সংঘাত তৈরি করে না।

‘রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন’

‘রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি, সাহিত্যিক বা ঔপন্যাসিকই ছিলেন না; তিনি ছিলেন গভীর সমাজমনস্ক ও দূরদর্শী চিন্তক, যিনি সমাজ, রাষ্ট্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং মানবসভ্যতার ভবিষ্যৎ সংকট সম্পর্কে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ধারণ করতেন।

বর্তমানে গণমাধ্যমে স্বাধীন ও মুক্ত পরিবেশে কাজ করছে: তথ্যমন্ত্রী

বর্তমানে গণমাধ্যমে স্বাধীন ও মুক্ত পরিবেশে কাজ করছে: তথ্যমন্ত্রী

বর্তমানে গণমাধ্যমে স্বাধীন ও মুক্ত পরিবেশে কাজ করছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ৭ মে) সকালে রাজধানীর কুড়িলে তিন দিনের ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপোর উদ্বোধন করে তিনি এ কথা বলেন। জানান, বিগত সরকারের মুক্ত গণমাধ্যম তৈরির প্রতিশ্রুতি ছিলো গালভরা বুলি। উদ্বোধনী অনুষ্ঠানে কোয়াব নেতারা, অসাধু কেবল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

আমাদের পলিসি ‘এনালগ’, চ্যালেঞ্জ ‘ডিজিটাল’: তথ্যমন্ত্রী

আমাদের পলিসি ‘এনালগ’, চ্যালেঞ্জ ‘ডিজিটাল’: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারত্ব নিশ্চিত করা গেলেই এ খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে তথ্যমন্ত্রী মন্তব্য করেন, ‘আমাদের পলিসি হচ্ছে এনালগ কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল।’

পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম কাঠামো তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, ‘একটি পূর্ণাঙ্গ কমিশন গঠনের আগে গণমাধ্যম বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।’