জাকির নায়েকের পোস্টে ক্রিকেটার মিরাজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে তোলা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন আলোচিত ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। ছবির ওপরে লেখা ছিল ‘ইন্টারেকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ এবং নিচে মিরাজের পরিচয় দেয়া হয় ‘ক্যাপ্টেন, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম’ হিসেবে।