
আসছে ডিজিটাল আইডি, কী কী সুবিধা মিলবে
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লবের পথে হাঁটছে বাংলাদেশ। দেশের প্রতিটি নাগরিকের জন্য এবার চালু হতে যাচ্ছে একক ডিজিটাল পরিচয় বা ডিজিটাল আইডি (Digital ID)। সম্প্রতি সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (Digital Public Infrastructure - DPI) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের মূল ভিত্তি হচ্ছে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট’। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে নাগরিকদের আর আলাদা আলাদা সনদের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে হয়রানি হতে হবে না (Unified Digital ID Bangladesh)।

এনআইডি কার্ড ছাড়াই কি ভোট দেওয়া যাবে? যা বলছে নির্বাচন কমিশন
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন (General Election) ও গণভোট (Referendum) অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচার-প্রচারণা শেষে এখন দেশজুড়ে বইছে ভোটের আমেজ। তবে ভোটারদের মধ্যে একটি কমন প্রশ্ন দেখা দিচ্ছে— ভোট দিতে যাওয়ার সময় জাতীয় পরিচয়পত্র (NID Card) বা স্মার্ট কার্ড সাথে থাকা কি বাধ্যতামূলক?

বিটিসিএল এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (BTCL)। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) সিমের সফল কারিগরি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব টাওয়ার অবকাঠামো ছাড়াই অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করবে বিটিসিএল।

যুক্তরাষ্ট্রে এনআইডি নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম। গতকাল (শুক্রবার, ৪ অক্টোবর) থেকে শুরু হয় এ কার্যক্রম। এর মাধ্যমে প্রথমবারের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

নাগরিকত্ব নিয়ে দ্বিধায় পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা
লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব নিয়ে দ্বিধায় পড়েছেন পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা। আধারকার্ড নিষ্ক্রিয় করে দেয়ায় বঞ্চিত হচ্ছেন সরকারি পরিষেবা থেকে। ১৫ বছর আগে ভারতে আসার পরও তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে।