
সংসদের সবাই পেলেন জামায়াত আমিরের ১০ কেজি ‘সারপ্রাইজ’
জাতীয় সংসদ ভবনে আজ এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়। কোনো রাজনৈতিক তর্ক-বিতর্ক বা আইন পাশের ব্যস্ততা নয়, বরং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ‘সারপ্রাইজ’ উপহার ঘিরে মুখরিত ছিল গোটা সংসদ সচিবালয়।

বাজেটে দলীয় দুর্নীতিবাজদের ভাগ্যের উন্নয়ন হবে: জামায়াত আমির
এবার বাজেটে মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজ দলীয় লোকের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না জামায়াত আমির
মোটরসাইকেলের ওপর কর আরোপের সিদ্ধান্ত বাতিল চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই বাজার অস্থির: জামায়াত আমির
দেশের বাজার অস্থিতিশীল থাকার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দায়ী করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এসব সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।’

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত: শফিকুর রহমান
ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক সপ্তাহের জাপান সফর শেষে আজ (শনিবার, ৯ মে) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক অনুষ্ঠিত
জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ৭ মে) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অসুস্থ সারজিসকে দেখতে বাসায় গেলেন জামায়াত আমির
অসুস্থ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে দেখতে তার বাসায় যান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। এ সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ নিন্দা প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুর ২টায় বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
কুমিল্লার দাউদকান্দিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে এবং সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।