
যেসব আসনে জয়ী ১১ দলীয় জামায়াত জোট, দেখুন তালিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে গঠিত 'জাতীয় নাগরিক পার্টি (NCP)', বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিসসহ মোট ১১টি দল এই জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনের প্রাথমিক ও বেসরকারি ফলাফলে দেখা গেছে, সারা দেশের বিভিন্ন আসনে জামায়াত সমর্থিত প্রার্থীরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন।

জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশজুড়ে নির্বাচনি আমেজ; প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
রাজধানীর বাইরেও সারা দেশে নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লা, অলি-গলি ও জনসমাগমস্থল। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

রাজধানীতে নির্বাচনি আমেজ: অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেও সরগরম ঢাকা
রাজধানীতে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দশম দিন সকাল থেকেই বিএনপি, জামায়াত ও ১১ দলীয় ঐক্যসহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিলো ঢাকার বিভিন্ন এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন ছাড়া ভালো কিছু সম্ভব নয়: ডা. শফিকুর রহমান
দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে ভালো কিছু সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বেলা ১২টায় কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রচারণা। এছাড়া আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নির্বাচনি সফরে উত্তরাঞ্চল যাবেন তিনি।

খুলনায় ৬ আসনের ৩৮ প্রার্থী পেলেন নির্বাচনি প্রতীক
সারা দেশের মতো খুলনাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ইশতেহার ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেলা ১১ টার পর থেকে শুরু হয় প্রতীক বরাদ্দের কার্যক্রম।

মব সৃষ্টি করার এখতিয়ার কারো নাই: জামায়াত আমির
কেউ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে, তবে কারো মব সৃষ্টি করার এখতিয়ার নাই বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-১৫ আসনে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনায় আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বান্দরবান আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩০০ সংসদীয় আসনে (বান্দরবান) মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম।

ইসলামী আন্দোলন নিয়ে এখনো আশাবাদী জামায়াত: মাহবুব জুবায়ের
ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জামায়াত এখনো আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) সকাল ৯টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত কার্যালয়ে ১১ দলীয় জোটের জরুরি বৈঠক চলছে, যোগ দেয়নি ইসলামী আন্দোলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মাঝে জরুরি বৈঠক বসেছেন জামায়াতে ইসলামীসহ আসন সমাঝোতায় থাকা ১১ দলীয় জোটের নেতারা। তবে এ বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে জামায়াত ইসলামীর মগবাজার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

‘বুদ্ধিজীবী হত্যার বিচার হয়নি, দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে বয়ান হয়েছে’
বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি। ঢালাওভাবে দিল্লির পরিকল্পনায় জামায়াতকে জড়িয়ে সবসময় বয়ান চালিয়ে নেয়ার জন্য এটা করা হয়েছে।