
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (বুধবার, ১৭ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমিরের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। আজ (শুক্রবার, ৫ জুন) রাত সাড়ে ৮টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তাদের মধ্যে এ বৈঠক হয়।

আমরা গুপ্ত তো অবশ্যই; দেশের ভিতরে ছিলাম, বাইরে যাইনি: ডা. শফিকুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজেদের “গুপ্ত” হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, আমরা গুপ্ত তো অবশ্যই; তবে আমরা দেশের ভেতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। তিন বছরের মতো জেলে ছিলাম, ওটা তো গুপ্তই। ওইরকম গুপ্ত থেকেই তো লড়াই করে দেশটাকে মুক্ত করেছি।

পবিত্র ঈদুল আজহা কাল
সারা দেশে আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী।

রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: গোলাম পরওয়ার
রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জানান, জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।

জামায়াত মবের রাজনীতি করে না: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মবের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ২০ মে) আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগরীর সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ মন্তব্য করেন তিনি।

সরকার স্বৈরাচারের পথে হাঁটছে: ডা. শফিকুর
সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেই পথ ধরে স্বৈরাচার হেঁটেছে, সেই পথ ধরে সরকারও হাঁটছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর অবস্থানের হুঁশিয়ারিও দেন তিনি।

রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ ১৬ মে
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে ) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সমাজকল্যাণমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সংবাদকর্মীদের গোলাম পরওয়ারের শুভেচ্ছা
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সংবাদকর্মীদের শুভেচ্ছা ওি অভিনন্দন জানিয়েছেন।