
চাপে পড়ে ৪.৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙছে ফিফা!
ফিফার নগদ রিজার্ভে থাকা ৪ দশমিক ৪ বিলিয়ন ইউরোর ভল্ট ভাঙ্গার কথা জানিয়েছেন ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চরম উত্তপ্ত বিশ্ব ফুটবল। বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ইউরোপের ৫৫টি দেশ আর দক্ষিণ আমেরিকার প্রভাবশালী সংস্থাগুলোর চরম বয়কট সত্ত্বেও-গদি ছাড়ার বদলে উল্টো হাত ভারী করছেন ইনফান্তিনো। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আফ্রিকার দেশগুলো পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর।

ব্যাপক সমালোচনার মুখে ফিফায় জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো
বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে ফিফায় জরুরি বৈঠক ডেকেছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাবাতে সাম্প্রতিক জটিলতা অবসানে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা এক্সিকিউটিভ কমিটি। গুঞ্জন আছে, নিজের ওপর আস্থা ফেরাতেই সংস্থার শীর্ষ ব্যক্তিত্বদের বৈঠকে ডেকেছেন ইনফান্তিনো।

এবার সুইডেনের সমর্থন হারালো ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম।

ফিফার ভেতরেই ইনফান্তিনো বিরোধী বিদ্রোহের গুঞ্জন
ফিফার ভেতরেই এখন বিদ্রোহের সুর। ফুটবলের শীর্ষ পদ থেকে জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দিতে জুরিখের ফিফা কার্যালয়ের ভেতরে বিদ্রোহের পরিকল্পনা করছেন একাধিক শীর্ষ ব্যক্তিত্ব। চাঞ্চল্যকর এমনই এক তথ্য হাজির করেছে ক্রীড়া ইতালির এক গণমাধ্যম। ফিফা সভাপতি ইনফান্তিনোর ভবিষ্যৎ এবং সম্ভাব্য আগামী ফিফা প্রধান দুটোই এখন ফুটবল বিশ্বে আলোচনার খোরাক।

ইনফান্তিনোর কারণে উয়েফা-কনকাকাফের পর বিশ্বকাপ বয়কটে এশিয়াও
উয়েফা এবং কনকাকাফ অঞ্চলের পর ফিফা বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির ভাষ্য, ফিফার অধীনে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান তৈরি একেবারেই অগ্রহণযোগ্য। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর উপদেষ্টা কার্লোস কর্দেইরো।

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার বিক্রির পরিকল্পনায় ধাক্কা, এবার এএফসিরও ‘না’
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ‘উচ্চাভিলাষী পরিকল্পনা’ বড় ধরনের বাধার মুখে পড়েছে। ইউরোপ ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থার পর এবার বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেয়ার প্রস্তাবের বিরোধিতা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান; ফিফা সভাপতির ঘোষণা
২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়টি আবারও নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর পাশাপাশি নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলা হবে বলে জানিয়েছেন তিনি। ফিফা কংগ্রেসের উদ্বোধনী বৈঠকে এ কথা বলেন ফিফা সভাপতি।

যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) বিনিয়োগকারীদের নিয়ে ‘সিএনবিসি ইনভেস্ট ইন অ্যামেরিকা’ শীর্ষক এক সামিটে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা!
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানাতে সম্মত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নাজুক।

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র। শুক্রবার (২২ আগস্ট) ওভাল অফিসে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও লাস ভেগাসে এ ড্র অনুষ্ঠিত হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।