পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে মজুরি বৃদ্ধি গুরুত্বপূর্ণ অগ্রগতি: মাহ্দী আমিন
গ্রেডভেদে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়া তাদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন এ কথা জানিয়েছেন।