
২০২৬-বিশ্বকাপে যত রেকর্ড, বদলে দিয়েছে সব হিসাব-নিকাশ
বিগত আসরগুলোর চেয়ে দীর্ঘ সময় ধরে চলা এবারের বিশ্বকাপ কি শুধুই ম্যাচের সংখ্যা বাড়িয়েছে, নাকি বদলে দিয়েছে ফুটবল ইতিহাসের সব হিসাব-নিকাশ? ৩৯ দিনের দীর্ঘ এই টুর্নামেন্টে আগের সব রেকর্ড দুমড়ে-মুচড়ে গড়ে উঠেছে নতুন ইতিহাস! মাঠের গোল, নিখুঁত অ্যাসিস্ট, দেয়াল তুলে রাখা সেভ কিংবা উত্তপ্ত কার্ডের মহোৎসব—কোথায় থামলো ২০২৬-এর রেকর্ড।

ফ্লোরিডায় ঘাঁটি গেড়েছে ইংল্যান্ড; চলছে শেষ মুহূর্তের বিশ্বকাপ প্রস্তুতি
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। গতকাল (মঙ্গলবার, ২ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টমাস টুখেলের শিষ্যরা।

এমবাপ্পে, বেলিংহাম নাকি হালান্ড—কার হাতে উঠছে ব্যালন ডি’অর ২০২৬?
ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর (Ballon d'Or 2026) ঘিরে শুরু হয়েছে টানটান উত্তেজনা। মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে, সম্ভাব্য বিজয়ীদের তালিকা ততই ছোট হয়ে আসছে। বর্তমান পারফরম্যান্স (Current performance) এবং বড় টুর্নামেন্টগুলোতে প্রভাবের ভিত্তিতে বেশ কয়েকজন তারকা ফুটবলার এখন আলোচনার শীর্ষে।

‘বিশ্বের অন্যতম সম্পূর্ণ খেলোয়াড় জুড বেলিংহাম’
রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুড বেলিংহাম ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে কাঁধের চোটে পড়েন। এরপর ধীরে ধীরে মাঠের লড়াই থেকে হারিয়ে ফেলেন নিজেকে। ২৪ দিন মাঠের বাইরে থাকায় ২০২৪-২৫ মৌসুমে রিয়ালের হয়ে ৬টি ম্যাচ হাতছাড়াও হয় তার। তবে সংবাদ সম্মেলনে তার ফেরায় নিজের খুশির কথা প্রকাশ করেছেন রিয়াল কোচ জাবি আলোনসো। এসময় তিনি জুডের প্রশংসায় তাকে বিশ্বের অন্যতম সম্পূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যায়িতও করেছেন।

গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন আর্লিং হ্যালান্ড
সেরা উদীয়মান ফুটবলার জুড বেলিংহাম