
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; প্রতীকী কবর, ভাস্কর্যসহ যা যা দেখবেন দর্শনার্থীরা
সাধারণ দর্শনার্থীদের দর্শনের জন্য আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে ‘জুলাই ৩৬ গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum)। সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’ (Gono Bhaban)-কে রূপান্তরিত করে নির্মিত এই জাদুঘরটি গতকাল (বুধবার, ৫ আগস্ট) সকালে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনের পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে (July 36 Mass Uprising Memorial Museum)।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিট কাটবেন যেভাবে, কত টাকা?
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ (July Uprising Memorial Museum) সাধারণ দর্শনার্থীদের প্রবেশের জন্য উন্মুক্ত হচ্ছে। সুশৃঙ্খলভাবে দর্শনার্থী প্রবেশ ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে সম্পূর্ণ অনলাইন ই-টিকিট ব্যবস্থার (online e-ticket system) মাধ্যমে প্রবেশপত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ (বুধবার, ৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন (July Mass Uprising Memorial Museum Online Ticket Booking System)।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে।

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল (বুধবার, ৫ আগস্ট)। একনায়কতান্ত্রিক শাসনের নির্যাতন, আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার প্রতিরোধের নানা স্মৃতি ও দলিল নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। বহুল প্রতীক্ষিত সংগ্রহশালাটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ ও সংগ্রামের এক জীবন্ত স্মারক।

নাফিজকে বহনকারী রিকশাটি রাখা হলো গণভবনের স্মৃতি জাদুঘরে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজকে বহনকারী রিকশা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রাখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।