বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত
জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ধারা অনুযায়ী বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। পরে আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) দুপুরে বরগুনা অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের হাত থেকে বরগুনা জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটির সদস্যসচিব হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট নুরুল আমিন।