
বরগুনায় ২৪ ঘণ্টায় ৫ মরদেহ উদ্ধার; সচেতন মহলে উদ্বেগ, পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
বরগুনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজনের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। কয়েকটি ঘটনায় নিহতদের স্বজনেরা হত্যার অভিযোগ তুলেছেন।সাম্প্রতিক সময়ে জেলায় একের পর এক অপমৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশ বলছে, প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত
মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১০ মে থেকে শুরু হওয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

পিরোজপুরে পুলিশের অভিযানে হারানো ২৬ মোবাইল উদ্ধার
পিরোজপুরে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ২৬টি মোবাইল ফোন এবং ৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি (৩টি ফেইক ও ১টি হ্যাকড) উদ্ধার করেছে জেলা পুলিশ। আজ (সোমবার, ২৩ জুন) বেলা ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হচ্ছে
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হচ্ছে। আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হকের পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

তারুণ্যের উৎসব অনূর্ধ্ব ১৮ বালক-বালিকার কাবাডি প্রতিযোগিতা
'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বালক-বালিকা দলের কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন হয়।