
পালিয়ে যাওয়া রাষ্ট্রপ্রধানের দেশে ফেরার দাবি কতটা বাস্তবসম্মত?—প্রশ্ন প্রতিমন্ত্রী সোহেলের
পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা এবং বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চাওয়ার প্রসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর বলেছেন, যেসব প্রস্তাবে সম্মত হওয়া সম্ভবই নয়, সেসব প্রস্তাব দিয়ে কোনো লাভ নেই।

পঞ্চগড় ডিসি কার্যালয়ে বোমাসদৃশ বস্তু, নিষ্ক্রিয় করলো এসআরবি
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের হেল্প ডেক্সের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো পাওয়া বোমাসদৃশ একটি বস্তু প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোম ডিসপোজাল ইউনিট। তারা জানিয়েছেন এটি ঘরোয়া পদ্ধতিতে তৈরি এক ধরনের বোম। যাকে আইইডি নামে অবহিত করা হয়।

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক প্রত্যাহার; নতুন ডিসি আলমগীর কবীর
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে।

গোপালগঞ্জের ডিসি-এসপি সরালো সরকার
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

শ্রমিকরা ধ্বংসাত্মক কাজে না জড়ালে কোনো ব্যবস্থা নেয়া হবে না: নারায়ণগঞ্জের ডিসি
বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির।

৯৬ ঘণ্টা পর তুলে নেয়া হলো সাজেক পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ৯৬ ঘণ্টা পরে রাঙামাটি সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা তুলে নেন।

পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক হাজার ৪৩ ভরি স্বর্ণ, ১২ কেজি রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে গত ছয় বছরে জমা পড়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ (এক হাজার ৪৩ ভরি স্বর্ণ) ও ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। আজ (সোমবার, ১২ অক্টোবর) দিনভর ওজন নির্ধারণ ও পরিমাপের পর সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ। তবে বৈদেশিক মুদ্রার গণনার কাজ এখনও শেষ হয়নি।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িক বন্ধ ঘোষণা
অনিবার্য কারণ দেখিয়ে আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। একইসঙ্গে পর্যটকদের আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৫ টার মধ্যে সাজেক ত্যাগের নির্দেশ দিয়েছেন।

রামেবির উপাচার্যকে জোর করে পদত্যাগের ঘটনায় গ্রেপ্তার ৩
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।

ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির মতবিনিময় সভা
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম আদায় খতিয়ে দেখার নির্দেশ
দেশের কোথাও এলপিজির কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য
ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সক্রিয় প্রতারকচক্র। অভিযোগ রয়েছে, এই প্রতারকচক্রের অধিকাংশই নারী। ফ্যামিলি কার্ড করতে আগ্রহী গ্রামাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষদের টার্গেট করছে এরা। কার্ড দেয়ার কথা বলে নিচ্ছে আগাম টাকা। তবে টাকা দেয়ার মাসের পর মাস পার হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। টাকা ফেরত চাইলে হুমকি বা হয়রানির মুখে পড়ছেন। পুলিশ বলছে, ফ্যামিলি কার্ডের নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।