জানমালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে: শামা ওবায়েদ
দেশে জ্বালাও-পোড়াও ও জানমালের ক্ষতির রাজনীতি করলে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (রোববার, ২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয়বাংলা মোড়ে যুবদল আয়োজিত কর্মীসভায় অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।