জ্বালানি-সংকট
যুক্তরাজ্যের শরৎকালীন বাজেট: প্রতিরক্ষা ব্যয় নাকি জনকল্যাণে অগ্রাধিকার?

যুক্তরাজ্যের শরৎকালীন বাজেট: প্রতিরক্ষা ব্যয় নাকি জনকল্যাণে অগ্রাধিকার?

প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বাধীন নতুন ব্রিটিশ সরকার দেশটিতে তাদের প্রথম শরৎকালীন বাজেট ঘোষণা করতে যাচ্ছে। যুক্তরাজ্যের পার্লামেন্টে সরকারের কর ও ব্যয়ের এই বার্ষিক পরিকল্পনা তুলে ধরবেন অর্থমন্ত্রী (চ্যান্সেলর অব দ্য এক্সচেকার) জন হিলি। উচ্চ মূল্যস্ফীতি, ঋণের পাহাড় এবং মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানির আকাশচুম্বী মূল্যের মধ্যেই এই বাজেট নিয়ে তীব্র আলোচনা তৈরি হয়েছে।

পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন, জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দেশের তৃণমূল পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জানান, বায়োগ্যাস ব্যবহারের মাধ্যমে পরিবারের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। একইসঙ্গে গবাদিপশুর গোবর, হাঁস-মুরগির বিষ্ঠা ও অন্যান্য জৈব বর্জ্য কাজে লাগিয়ে পরিবেশদূষণ রোধ, জৈব সার উৎপাদন এবং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা যাবে।

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

‘২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ৩০% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নানা উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ জ্বালানি আইন করেছে সরকার।’

রুশ জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা; ট্রাম্প-জেলেনস্কি সম্পর্কে চরম টানাপোড়েন

রুশ জ্বালানি স্থাপনায় কিয়েভের হামলা; ট্রাম্প-জেলেনস্কি সম্পর্কে চরম টানাপোড়েন

ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার তেল ও জ্বালানি অবকাঠামোয় ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার সম্পর্কে চরম টানাপোড়েন তৈরি হয়েছে। প্রকাশ্যে দুই নেতার পাল্টাপাল্টি অবস্থানে এই দূরত্ব এখন বড় কূটনৈতিক সংকটে রূপ নিয়েছে, যা কিয়েভের প্রতি ওয়াশিংটনের ভবিষ্যৎ সামরিক সহায়তার ওপর বড় ধাক্কা হয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের ডিজেল চুক্তি: সরবরাহ কতটা বাড়বে, বাধা কোথায়?

ট্রাম্পের ডিজেল চুক্তি: সরবরাহ কতটা বাড়বে, বাধা কোথায়?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। মূল লক্ষ্য আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বাজারে ডিজেলের চড়া দাম কমানো। চড়া দামের বোঝা বিশেষ করে ট্রাকচালক ও কৃষকদের ওপর পড়ছে, যা ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। রয়টার্সের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ সম্মেলন থেকে বিশ্ববাজারে প্রভাব: ইরান যুদ্ধ যেভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অচল করেছে

রিয়াদ সম্মেলন থেকে বিশ্ববাজারে প্রভাব: ইরান যুদ্ধ যেভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অচল করেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়া সত্ত্বেও আজ (রোববার, ১১ অক্টোবর) থেকে দেশটিতে শুরু হয়েছে ২৫তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল এনার্জি কংগ্রেস। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের পাশাপাশি ১৭তম ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) মন্ত্রিপর্যায়ের বৈঠকও শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের; পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি

রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের; পুতিনের জন্য ‘উপহার’ বললেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রে রাশিয়ার ডিজেল আমদানির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’ বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, এটি এমন এক যুদ্ধে বিনিয়োগ যা শেষ হওয়া দরকার, দীর্ঘায়িত করা নয়। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ সংকট: হামলার মুখেও সচল জ্বালানি সরবরাহ, কতটা টেকসই এই বিকল্প কৌশল?

হরমুজ সংকট: হামলার মুখেও সচল জ্বালানি সরবরাহ, কতটা টেকসই এই বিকল্প কৌশল?

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা আশঙ্কাজনকভাবে বাড়লেও বিশ্ববাজারে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সামুদ্রিক নিরাপত্তা ও জ্বালানি বিশ্লেষকদের মতে, তীব্র ঝুঁকি ও একের পর এক আক্রমণ উপেক্ষা করেই বিকল্প নানা কৌশল ব্যবহার করে তেল সরবরাহ সচল রাখা হচ্ছে।

জরুরি তেলের মজুত কমছে যুক্তরাষ্ট্রে; আরও ৪ কোটি ব্যারেল বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

জরুরি তেলের মজুত কমছে যুক্তরাষ্ট্রে; আরও ৪ কোটি ব্যারেল বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

বিশ্ববাজারে জ্বালানি তেলের মজুত আশঙ্কাজনক মাত্রায় কমে যাওয়ার উদ্বেগের মধ্যেই নিজেদের কৌশলগত জরুরি মজুত (এসপিআর) থেকে আরও ৪ কোটি ব্যারেল তেল বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানি সংকট: জরুরি তেল মজুতের ৮০ শতাংশের বেশি সরবরাহ করেছে আইইএ

জ্বালানি সংকট: জরুরি তেল মজুতের ৮০ শতাংশের বেশি সরবরাহ করেছে আইইএ

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সদস্যদেশগুলোর প্রতিশ্রুতি দেয়া জরুরি তেল মজুতের ৮০ শতাংশের বেশি ইতিমধ্যে বাজারে ছাড়া হয়েছে। গত শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ নেতাদের এ তথ্য জানিয়েছেন।

হরমুজ দিয়ে তেল পরিবহন বাড়ছে, যুদ্ধের আগের অবস্থার কাছাকাছি

হরমুজ দিয়ে তেল পরিবহন বাড়ছে, যুদ্ধের আগের অবস্থার কাছাকাছি

ইরান বাণিজ্যিক জাহাজে হামলা জোরদারের দাবি করলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন আবার যুদ্ধপূর্ব পরিস্থিতির কাছাকাছি পৌঁছাতে শুরু করেছে। সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে এই জলপথ দিয়ে দিনে গড়ে প্রায় ১ কোটি ৩২ লাখ ব্যারেল তেল পরিবাহিত হয়েছে, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক সরবরাহের প্রায় ৭৭ শতাংশ।

বিশ্বজুড়ে রিফাইনারি সংকট; রেকর্ড উচ্চতায় ডিজেল ও জ্বালানি তেলের দাম

বিশ্বজুড়ে রিফাইনারি সংকট; রেকর্ড উচ্চতায় ডিজেল ও জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে শুধু অপরিশোধিত তেল সরবরাহ বিঘ্নিত হচ্ছে না, বরং তেল শোধনাগার বা রিফাইনারিগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় রেকর্ড গতিতে বাড়ছে ডিযেল ও অন্যান্য পরিশোধিত জ্বালানির দাম।