ফ্লোরিডা ‘ড্রাই’ হলে গেলেও বাংলাদেশে তেলের ঘাটতি হয়নি: জ্বালানিমন্ত্রী
বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ সংকটের মধ্যেও বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, যুদ্ধের প্রভাবে আমেরিকার মতো দেশে ফ্লোরিডা ড্রাই হয়ে গিয়েছিল। কিন্তু বাংলাদেশ ড্রাই হয় নাই। বাংলাদেশে তেল সবসময় স্টেবল ছিল, এখনো আছে। আজ (শুক্রবার, ১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।