‘জ্যাকড’ গ্যাসক্ষেত্রে খননে যুক্তরাজ্যের অনুমোদন
উত্তর সাগরের বিতর্কিত একটি নতুন গ্যাসক্ষেত্রে খননকাজ শুরুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার। বুধবার এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে কয়েক মাস ধরে চলা গ্যাসক্ষেত্রটির ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হলো।