ঝুপড়িঘর থেকে আলিশান বাড়ি; ভাগ্য বদলানো সেই মানুষটিই আজ ঘরছাড়া!
যে সংসারে একসময় ছিলো অভাব, ছিলো ঝুপড়িঘর—সেই সংসারের ভাগ্য বদলাতে জীবনের ১৭টি বছর প্রবাসে কাটিয়েছেন মোসারেফ হোসেন। পরিবারের সচ্ছলতার জন্য নিজের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পাঠিয়েছেন বিপুল অর্থ। সেই টাকায় কেনা হয়েছে জমি, গড়ে উঠেছে আলিশান বাড়ি। অথচ আজ সেই বাড়িতেই থাকতে পারছেন না তিনি। উপার্জিত অর্থ ও সম্পদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তার।