মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব রিপাবলিকান আইনপ্রণেতার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে অপসারণ করতে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি। সোমবার প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এ সংক্রান্ত প্রস্তাব পড়ে শোনান কেনটাকির এই আইনপ্রণেতা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও আইনবহির্ভূত হামলার মতো একাধিক ক্ষেত্রে তিনি হেগসেথের বিরুদ্ধে মার্কিন আইন ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনেন।