টাঙ্গাইলে

টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলপেচা ও জগতপুরা গ্রামের সংঘর্ষে কালাম নামের এক জন নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ (শুক্রবার, ৫ জুন) সকাল ৬টা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নলীন ও জগৎকুড়া এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ জারি থাকবে।

টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু
টাঙ্গাইলে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান বিষয়ক সেমিনার, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।