
প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু
কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শুরু হয়েছে। আজ (শনিবার, ২২ আগস্ট) থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে টিকার প্রথম ডোজ চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে।

কলেরার টিকা দেয়া শুরু ২২ আগস্ট, কীভাবে ও কারা পাবেন?
দেশের স্বাস্থ্যঝুঁকি নিরসনে কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী (শনিবার, ২২ আগস্ট) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রথম দফার টিকাদান কার্যক্রম। পরবর্তী ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার টিকা প্রদান। ১ বছর বা তার চেয়ে বেশি বয়সের সব নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না (Cholera Vaccination Campaign 2026)।

আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুদের টাইফয়েডের টিকা দেয়া হবে
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) ১৫ মাস বয়সী শিশুদের জন্য এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হবে।

হাম পরিস্থিতি: সহজে কমবে না প্রভাব, টিকা কার্যক্রমের সফলতা নিয়ে শঙ্কা
জুলাইয়ের আগে হাম কমার কোনো আশা দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে, অন্তত ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার পর অন্তত এক মাস লাগতে পারে হার্ড ইমিউনিটি তৈরি হতে। আবার সরকার এক ডোজ টিকা দেয়ায় পুরো টিকা কার্যক্রমের সফলতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তারা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গতকাল (সোমবার, ৪ মে) পর্যন্ত গেলো এক সপ্তাহে মৃত্যু হয়েছে ৩৫ জনের, আক্রান্তের সংখ্যাও ১০ হাজারের বেশি।

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলাকে শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।

হাম হলে করণীয় কী, জেনে নিন
দেশে বর্তমানে হামের সংক্রমণ (Measles Outbreak) আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে স্কুলগামী শিশুদের মধ্যে এই ভাইরাসজনিত রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। টিকাদানের ঘাটতি, অপুষ্টি এবং সাধারণ অসচেতনতার কারণে এটি যেকোনো সময় মহামারী রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

৩ মে থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী
আগামী ৩ মে থেকে দেশের অবশিষ্ট সব জেলা ও উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার, ৫ এপ্রিল) ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সারা দেশে বেড়েছে হামের সংক্রমণ; রাজশাহী ও কুষ্টিয়ায় এক দিনে ৫ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে রাজশাহী ও কুষ্টিয়ায় শনিবার ৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে বেড়েছে সংক্রমণ। এ অবস্থায় আজ (রোববার, ৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ থেকে ১৮ জেলায় শুরু হামের বিশেষ টিকাদান কর্মসূচি
আজ থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। ১৮ জেলার ৩০টি হটস্পটে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম। আগে টিকা দেয়া থাকলেও এবার পাবে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা। পরিস্থিতি সামলাতে সবার সহযোগিতা কামনা করে স্বাস্থ্যমন্ত্রী জানান, জুলাই মাসে আরও টিকা আসবে।

হজযাত্রীদের জন্য সারা দেশে ৮০টি টিকা কেন্দ্র নির্ধারিত: ধর্ম মন্ত্রণালয়
২০২৬ সালের হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সারা দেশের মোট ৮০টি কেন্দ্রে (80 Vaccination Centers) মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে পারবেন নিবন্ধিত হজযাত্রীরা। রবিবার (১৮ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চূড়ান্ত তালিকা ও নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

টাইফয়েড প্রতিরোধে শুরু হচ্ছে মাসব্যাপী টিকাদান কর্মসূচি
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ তথ্য দিয়েছেন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

টাইফয়েড টিকাদান: ১ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১২ অক্টোবর নির্ধারণ
দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে শুরুর করা কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।