
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে টিকিটের তীব্র সংকট: ভোগান্তিতে হাজারো ট্রেন যাত্রী
পূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ স্টেশন ব্রাহ্মণবাড়িয়ায় গত ৭ মাসে প্রায় ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। বিপুল রাজস্ব আয়ের পরও নানা সংকটে জর্জরিত স্টেশনটি। টিকিটের অপ্রতুলতা, কালোবাজারিদের দৌরাত্ম্য, বিশ্রামাগারের দুরবস্থাসহ নানা সংকটে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। যদিও এসব সংকট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।

ঘরমুখো যাত্রীদের চাপ, টিকিট সংকটে ভোগান্তি
জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শিল্পকারখানায় টানা ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর থেকে ঘরমুখো হয়েছেন বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ। একসঙ্গে হাজারো যাত্রী বাড়ির পথে নামায় গাজীপুরের মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বিপিএল ফাইনালের টিকিট নিয়ে মিরপুরে উত্তেজনা, অবরোধ-অগ্নিসংযোগ
বিপিএল ফাইনালের টিকিট সংকটে আবারও উত্তপ্ত মিরপুর স্টেডিয়াম। টিকিট না পেয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে টিকিট প্রত্যাশীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। তবে দর্শকদের দাবি, কালোবাজারির কারণে খেলা উপভোগে বঞ্চিত হচ্ছে তারা।