আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত ফরিদপুরের কালুখালী স্টেশনেই যাত্রা শেষ করবে ট্রেনটি।