বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও শূন্য বর্জ্য উদ্যোগে পারস্পরিক সহযোগিতা এগিয়ে নিতে তুরস্কের জিরো ওয়েস্ট ফাউন্ডেশন এবং দ্য বাংলাদেশ ডায়ালগ ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) আনতালিয়ার স্থানীয় সময় বিকেল ৪টায় কপ৩১ সম্মেলনের জিরো ওয়েস্ট মিউজিয়ামে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।