প্রাথমিক বৃত্তির টাকার হার নির্ধারণ, কারা কত টাকা পাবে?
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ (Primary Scholarship Result 2025 BD)-এর ফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)। গত ২৫ আগস্ট প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে শিক্ষার্থীরা নতুন নির্ধারিত এই হারে বৃত্তির সুবিধা পাবে।