
সংবাদমাধ্যমকে ফের ট্রাম্পের হুমকি; মত প্রকাশের স্বাধীনতা নিয়ে শঙ্কা
সিএনএন, পলিটিকো এবং এমএস নাও— জনপ্রিয় এই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের হুমকি দিয়েছেন, ভুয়া খবর প্রচার করলে আগামীতে আরও লম্বা হবে এই ব্ল্যাকলিস্ট। এ অবস্থায় বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের ভয়ে ভবিষ্যতে প্রশাসনবিরোধী মতামত প্রকাশে করতে পারবে না মিডিয়াগুলো। আর আইন বিশেষজ্ঞদের মত, ওভাল অফিসে ট্রাম্পের হুকুম চলতে পারে, হোয়াইট হাউসে নয়।

রেকর্ড ডিজেল-জ্বালানি ব্যয়, মধ্যবর্তী নির্বাচন নিয়ে চাপে রিপাবলিকানরা
ডিজেলের রেকর্ড মূল্য, কৃষি উৎপাদনের খরচ ও সার্বিক জীবনযাত্রার ব্যয় বাড়ায় আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের শঙ্কা উঁকি দিচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান শিবিরে। এরই মধ্যে ভার্জিনিয়ায় শুরু হওয়া আগাম ভোটগ্রহণে অনেক সুইং ভোটার পরিবর্তনের আভাস দিয়ে বিরোধী ডেমোক্রেট শিবিরকে বেছে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জীবনযাত্রার ব্যয় বাড়া নিয়ে যখন মার্কিন জনজীবনে নাভিশ্বাস, তখনও ট্রাম্পের দাবি, বৈশ্বিক সংকটের মধ্যেও আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে মার্কিনিদের আয়।

ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শিগগিরই থামবে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মধ্যপ্রাচ্যে ঘনিয়ে ওঠা বহুমুখী সংঘাত কোন পথে, মিলছে না সে আভাস। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) একরাতেই দুই-দুইবার বিপদসংকেতে কেঁপে ওঠে রিয়াদ ও আল-খরজ। ২৪ ঘণ্টায় ইয়েমেনে ২৬ বার হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালায় সৌদি আরব। আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে সাগরে নামছে ১৪ দেশের সশস্ত্র বাহিনী।

কেনেডি সেন্টার আগামী ২ বছরের জন্য বন্ধ—একমত পরিচালক বোর্ড
যুক্তরাষ্ট্রের সাংস্কৃতি কেন্দ্র কেনেডি সেন্টার আগামী ২ বছরের জন্য বন্ধ রাখার বিষয়ে একমত হয়েছে পরিচালক বোর্ড। ট্রাম্পের সভাপতিত্বে ও তার মিত্রদের নিয়ে গঠিত বোর্ডের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসে।

গ্রিন কার্ড ও শিক্ষার্থী ভিসা নীতিতে ট্রাম্পের পরাজয়, ডাকযোগে ভোটের আবেদনও খারিজ
অভিবাসন নীতি নিয়ে বড় দুটি ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন। গ্রিন কার্ড প্রত্যাশিদের জন্য জারি করা কঠোর নিয়মের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্কসহ ২১ অঙ্গরাজ্য। আর শিক্ষার্থীদের ভিসার সময়সীমা বেধে দেয়ার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন একজন ফেডারেল বিচারক। এদিকে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। গেল মার্চে জালিয়াতির অভিযোগ তুলে ডাকযোগে ভোটের বিষয়ে বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প।

আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্ক; ব্রিটিশ সরকারের গণভোট প্রত্যাখ্যান
আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যশাসিত উত্তর আয়ারল্যান্ডকে এক করে দেখতে চান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাজ্য ত্যাগের বিষয়ে গণভোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজনীতিবিদদের মতে, উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ, ওয়াশিংটন নয়। এছাড়া, ফকল্যান্ড দ্বীপের সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে, ট্রাম্পের দুই দিনের আয়ারল্যান্ড সফর ঘিরে বিক্ষোভে নেমেছে সেখানকার বাসিন্দারা।

ইরান যুদ্ধ নিয়ে অনুতপ্ত নন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা নিয়ে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনে এ যুদ্ধের প্রভাব পড়তে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আবার সুযোগ পেলেও একই সিদ্ধান্ত নিতেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের প্রচেষ্টা সংবিধান বিরোধী: আদালত
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টা আবারও বাধার মুখে পড়েছে। গেল বছর সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়ার পর নতুন করে জারি করা ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছেন দেশটির এক ফেডারেল বিচারক। আদালত জানিয়েছেন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের প্রচেষ্টা সংবিধান বিরোধী।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বেশিদিন স্থায়ী হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত বেশিদিন স্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যেকোন সময়েই মার্কিন বাহিনী তেহরানের ওপর হামলা চালাতে প্রস্তুত বলেও হুমকি দেন তিনি। পাশাপাশি হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালি করার প্রস্তাবও দেন ট্রাম্প। নতুন করে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে, ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করতে ইসরাইল কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের
হরমুজের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে এ প্রস্তাব করেন তিনি।

ছয় মাসের যুদ্ধেও মেলেনি জয়; ইরানে হামলা বাড়াচ্ছেন ট্রাম্প
ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত হামলার তীব্রতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ, মার্কিন প্রেসিডেন্টের নতুন এ যুদ্ধনীতি ব্যর্থ হবে। কারণ, গত ৬ মাসে বারবার কৌশল বদলেও ইরানকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের সাধারণ মানুষ মনে করেন, ইসলামি প্রজাতন্ত্রের সামরিক প্রতিরোধের সামনে টিকতে না পেরে বেছে বেছে বেসামরিক নাগরিকদের হত্যা করছে যুক্তরাষ্ট্র। যা প্রমাণ করে আগের চেয়ে আরও দুর্বল অবস্থানে ওয়াশিংটন।

ট্রাম্পের একতরফা নাম পরিবর্তন: ‘লেক অন্টারিও’ সাইনবোর্ড দিয়ে কানাডার কড়া জবাব
ট্রাম্পের একতরফা নাম পরিবর্তনের কড়া জবাবে লেক অন্টারিও লেখা একটি বিশাল সাইনবোর্ড হ্রদটির কানাডা অংশে টানিয়ে দিয়েছে অন্টারিওর প্রাদেশিক সরকার।