সরকার জনগণের বিরুদ্ধে থাকায় চুয়াত্তরে দেশে দুর্ভিক্ষ হয়েছিল: ড. তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে থাকায় ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ নেমে এসেছিল। তিনি বলেন, ‘৭২ থেকে ৭৫ সালের সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা ছিলো না, যে কারণে রাষ্ট্রীয় সহিংসতা করেই তাদের ক্ষমতায় টিকে থাকতে হয়েছিল।’