ড.-দেবপ্রিয়-ভট্টাচার্য
সরকারের ছয় মাস: ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, স্বস্তি ১২টিতে

সরকারের ছয় মাস: ৩১ সূচকের ১৯টিতেই অবনতি, স্বস্তি ১২টিতে

সিপিডির মিডিয়া ডায়ালগ

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি হয়েছে। বিপরীতে প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভসহ ১২টি সূচকে অগ্রগতি দেখা গেছে। অর্থনীতি ও সুশাসন—দুই ক্ষেত্রেই প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

‘সরকার, রাজনৈতিক দল সবাই নির্বাচন চায়—কিন্তু সুষ্ঠু পরিবেশ আনতে পারেনি ইসি’

‘সরকার, রাজনৈতিক দল সবাই নির্বাচন চায়—কিন্তু সুষ্ঠু পরিবেশ আনতে পারেনি ইসি’

নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ, প্রশাসন থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ সবাই সংসদ নির্বাচন চায়। কিন্তু ভোটে নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন নিয়ে শঙ্কা রয়ে গেছে। নির্বাচন কমিশন (ইসি) এখনও আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি। ইসিকে এসব শঙ্কা দূর করে অংশগ্রহণমূলক, ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে: ড. দেবপ্রিয়

ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে: ড. দেবপ্রিয়

ক্রমান্বয়ে নির্বাচন একটি অবধারিত বিষয়ে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শনিবার, ১৫ নভেম্বর) দুপুরে রাজশাহীতে একটি মিলনায়তনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে: ড. দেবপ্রিয়

চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে: ড. দেবপ্রিয়

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে। দেশে ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই পুঁজিবাদে কিছু চামচা তৈরি হয়। এই চামচারা দেশকে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্রতে পরিণত করেছে। রাষ্ট্রের পুরো কাঠামোকে তারা এক্ষেত্রে ব্যবহার করেছে। তারা সবসময়ই সংস্কারবিরোধী।’

অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই একটি জটিল অর্থনৈতিক পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে: ড. দেবপ্রিয়

অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে—এমন মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘এই সরকার কী পদ্ধতিতে যাবে, সেটাও এখন পরিষ্কার করা জরুরি।’ একইসঙ্গে তিনি ও অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ফলে সংকট নিরসনে দ্রুত নির্বাচনের আহ্বান জানান তারা।

‘সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত’

‘সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত’

সরকারের ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত বলেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শনিবার, ১৮ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগরে শ্বেতপত্র, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও আগামী বাজেট নিয়ে সেমিনারে তিনি জানান, প্রত্যক্ষ করের দিকে না গিয়ে ভ্যাট বা পরোক্ষ কর বাড়ানোয় মানুষের ভোগান্তি আরও বাড়বে। এমনকি সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা থেকেও জনগণ মুখ ফিরিয়ে নিতে পারে বলে শঙ্কা জানান ড. দেবপ্রিয়।

‘জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না’

‘জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না’

গেল ১৫ বছরের আর্থিক দুর্নীতির দলিল প্রস্তুত। প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে আগামী রোববার। যা ওয়েবসাইটে প্রকাশিত হবে আগামী সোমবার। এ তথ্য জানিয়েছেন শ্বেতপত্র কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, ‘জনগণের আর্থিক স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনো কাজে আসবে না।’ এসময়ে লুণ্ঠিত সম্পদ এখনো বাজেয়াপ্তের উদ্যোগ না নেয়ার বিষয়েও প্রশ্ন তুলেন তিনি।