
নভেম্বরের প্রথম ৯ দিনে ১২৮ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স
চলতি নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৬ শতাংশ।

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার
বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো আগাম অনুমতি ছাড়াই চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

জ্বালানির উচ্চ মূল্য ও ডলারের প্রভাব, বিশ্ববাজারে স্বর্ণের দরপতন ৩.৩ শতাংশ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ডলারের বিনিময় হার শক্তিশালী হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন ঘটেছে। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ১৪৬ দশমিক ৫১ ডলারে নেমে এসেছে, যা গত সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।

জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

খোলাবাজারে ডলারের দাম ১২৬ টাকা ৫০ পয়সা করার দাবি
খোলাবাজারে ডলারের বিনিময়মূল্য ১২৬ টাকা ৫০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এমসিএবি)। একই সঙ্গে ডলারের ক্রয়মূল্য ১২৫ টাকা ৫০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতনের শঙ্কা
ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। ডলার প্রতি বিনিময় হার পৌঁছেছে ৯৫ দশমিক ৭৪ রুপিতে। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং আমদানিকারকদের চাহিদার কারণে ডলারের বিপরীতে ঐতিহাসিক দরপতনের ঝুঁকিতে আছে ভারতীয় মুদ্রা।

বেড়েছে রিজার্ভ
চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এনিয়ে গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

৪০ বছরের সর্বনিম্নে জাপানি মুদ্রা; ওয়াশিংটন ও টোকিওর বিরল যৌথ পদক্ষেপ
মার্কিন ডলারের বিপরীতে গত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জাপানি মুদ্রা ইয়েন। এ মুদ্রার বিনিময় হার বাড়াতে গত সপ্তাহে যৌথভাবে বাজারে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। এমন যৌথ পদক্ষেপ বিরল হলেও বিশ্বের তৃতীয় সর্বাধিক লেনদেন হওয়া মুদ্রা হিসেবে ইয়েনের অবমূল্যায়ন জাপানের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরে ৬৩ দশমিক ৪ বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। যেখানে পণ্য ৫৫ দশমিক ২ বিলিয়ন ও সেবা খাতে ৮ দশমিক ২ বিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (রোববার, ২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে আগামী অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ক সভা শেষে এ সব কথা বলেন তিনি।

অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশে ফিরলো শ্রীলঙ্কা
ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের পর মাত্র তিন বছরের মাথায় বিশ্বব্যাংকের উচ্চ-মধ্যম আয়ের গোষ্ঠীতে পুনরায় প্রবেশ করেছে শ্রীলঙ্কা। তবে এই র্যাঙ্কিং অর্থনীতি আকারের ওপর ভিত্তি করে নয় বরং মাথাপিছু আয়ের ওপর ভিত্তি করে করা হয়। অবশ্য কোনো জাদুর মন্ত্রে এটি হয় নি। বরং এই প্রত্যাবর্তন দেশটির ঋণখেলাপি পরবর্তী-সংস্কার কর্মসূচি কার্যকর হওয়ার সুস্পষ্ট প্রমাণ।

ডলারের বিপরীতে ইয়েনের টানা দরপতন; শুধু হস্তক্ষেপে সমাধান দেখছেন না বিশ্লেষকেরা
জাপানের চাঙ্গা শেয়ারবাজার দেশটির মুদ্রা ইয়েনের মান আরও কমিয়ে দিতে ভূমিকা রাখছে। আইজি মার্কেট অ্যানালিস্ট ফ্যাবিয়ান ইপ জানান, বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী জাপানি শেয়ারে বিনিয়োগের পাশাপাশি ইয়েনের সম্ভাব্য আরও দরপতনের ঝুঁকি মোকাবিলায় ‘হেজিং’ কৌশল অবলম্বন করছেন, যা মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিজনেস ইন্সাইডারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২৫ কোটি বৃক্ষরোপণের কার্বন ক্রেডিট বিক্রি করে বিলিয়ন ডলার আয় করতে পারে বাংলাদেশ
সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উৎপন্ন কার্বন ক্রেডিট বিক্রি করে বাংলাদেশ বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে বলে এক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।