সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে: ডা. জাহেদ
সরকারের ভর্তুকি দেয়ার সামর্থ্য ক্রমাগত কমছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভর্তুকি দিতে হলে ব্যাংক খাত থেকে ঋণ নিতে হবে অথবা বাজারে টাকা ছাড়তে হবে। যার ফলে দুটি প্রক্রিয়ায় মূল্যস্ফিতি বাড়বে বলে জানান তিনি।