
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা জানান। এছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টেও তিনি শুভেচ্ছা জানান।

মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ পড়বেন জামায়াত আমির
রাজধানীর মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়: ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দেশের নদ-নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা গেলে কৃষি, নৌ-চলাচল এবং পরিবেশের জন্য তা বড় সুফল বয়ে আনবে।’ আজ (সোমবার, ১৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিষদের প্রথম বৈঠক আহ্বানের সাংবিধানিক সময়সীমা প্রায় শেষ হয়ে যাচ্ছে।

জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না: জামায়াত আমির
জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রাষ্ট্রপতির বৈধতা বহু আগে প্রত্যাখ্যান করেছি: ডা. শফিকুর
রাষ্ট্রপতির বৈধতা বহু আগে প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে এলে ওয়াক আউট করে বেরিয়ে যান বিরোধীদলীয় নেতারা। সংসদ থেকে বের হওয়ার পর ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন।

প্রয়োজনে সংসদের ভেতরে আমরা লড়াই করবো: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিরোধীদল হিসেবে জামায়াতের ভূমিকা কেমন হবে, তা ব্যাখা করেছেন। তিনি বলেছেন, কেবল সরকারের বিরোধিতার জন্য বিরোধিতা করব না। সহযোগিতা করলে তা হবে দেশ ও জনগণের কল্যাণে, আর বিরোধিতা করলে সেটিও হবে দেশ ও জনগণের অধিকারের পক্ষে। প্রয়োজনে সংসদের ভেতরে আমরা লড়াই করবো, প্রয়োজন হলে রাজপথেও করব। এটিই গণতন্ত্রের সৌন্দর্য। এছাড়া হুটহাট আদালতে যাওয়ার পক্ষে নেই, বরং একান্ত প্রয়োজন হলে তবেই আদালতের আশ্রয় নেবেন বলেও জানান তিনি।

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির
জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই।’

‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি; পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল হাসানকে বাদ দিয়ে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি চিঠির জেরে মাহমুদুল হাসানকে ওই পদ হারাতে হয়েছে।