সরকারি দরের চেয়ে বেশি দামেও মিলছে না ডিএপি সার; উৎপাদন খরচ বাড়ায় মুনাফা নিয়ে শঙ্কা
শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ। বর্ষার পানি নেমে যাওয়ার পর নতুন মৌসুমের আবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং উৎপাদন উপকরণের ঊর্ধ্বমুখী দামে বাড়ছে উৎপাদন খরচ। অন্যদিকে সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি দাম দিয়েও চাহিদামতো ডিএপি সার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকরা। এতে পেঁয়াজের কাঙ্ক্ষিত উৎপাদন ও মুনাফা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।