
ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, জানুন কোন রুটে কোন বাস?
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং অসুস্থ প্রতিযোগিতা বন্ধের লক্ষ্যে অবশেষে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে (Bus route rationalization project in Dhaka city)। আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় মানিক মিঞা অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস(Company based bus service launched on 6 routes in Dhaka 2026)।

মেট্রেরেলে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা
রাজধানীর মেট্রোরেল ব্যবহারে যাত্রীসেবা আরও সহজ করতে চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ানো ছাড়াই ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে।

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সব পরিকল্পনায় কি ব্যর্থ!
গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে কোনো পরিকল্পনাই কাজে আসছে না। গত কয়েক দশক ধরে বিভিন্ন প্রকল্পগুলো মুখ থুবড়ে পড়েছে। নগরপরিবহন থেকে একক বাস কোম্পানি কোনটাই কার্যকর হয়নি। গণপরিবহনের সাথে জড়িতরা ব্যক্তিরা বলছেন, সমন্বয়হীনতায় সেবা পাচ্ছেন না যাত্রীরা। আর বিশেষজ্ঞদের মতে, গণপরিবহনে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে বারবার।

সড়কে শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন পরিকল্পনা এবার সফল হবে তো!
একটি মাত্র কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে 'নগর পরিবহন' সেবা। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)) সড়কে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিয়েছে। এবার বাসের গায়ে নির্দিষ্ট নাম, রুটের নাম, বাস নম্বর থাকবে, ব্যবহার করা যাবে র্যাপিড পাস। আর বাস স্টপেজ, যাত্রী ছাউনির ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে ঢাকার দুই সিটি করপোরেশন। ঢাকায় ৩৪টি ও শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে আটটি রুটসহ মোট ৪২ রুটে চলবে নগর পরিবহনের বাস। বিশেষজ্ঞরা বলছেন, কঠোর নজরদারি ছাড়া সফলতা মেলা কঠিন।

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ
রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন, এমনটাই জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে একথা বলেন তিনি।