ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাংলাদেশ বিমান বাহিনীর জনসচেতনতামূলক কর্মসূচি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের জাতীয় বিশেষ অভিযানের অংশ হিসেবে দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এর অংশ হিসেবে আজ (শনিবার, ১৪ মার্চ) বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন ও ইউনিটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।