ডেপুটি-স্পিকার
আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

আমি কোনো ব্যক্তি বা দলের লাভের জন্য কাজ করি না: ডেপুটি স্পিকার

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর পল্লী জাগরণী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের কচুরিপানা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি কারো ব্যক্তিগত লাভের জন্য বা কোনো দলের লাভের জন্য, কোনো বংশের বা গোষ্ঠীর লাভের জন্য কাজ করি না। আমি আপনাদের সকলের জন্য কাজ করতে চাই।’

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলতে হবে। আমাদের পূর্বপুরুষরা এই দেশকে স্বাধীন করেছিলেন। সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমরা সকলেই একসঙ্গে কাজ করবো। এটাই হোক দুর্গাপূজা উপলক্ষ্যে আমাদের আজকের দিনের শপথ।

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

নিহত সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুর জামান ফকির ওরফে আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (শুক্রবার, ১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬ (বিওয়াইএমইউএন) সম্মেলনের উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একইসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

বিরোধীদল ছায়া সংসদ গঠন করতে পারে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সরকারি ও বিরোধীদল উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শরৎ উৎসব ও ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারি প্রণোদনা আমলাতান্ত্রিক জটিলতায় যথাযথভাবে পৌঁছায় না: ডেপুটি স্পিকার

সরকারি প্রণোদনা আমলাতান্ত্রিক জটিলতায় যথাযথভাবে পৌঁছায় না: ডেপুটি স্পিকার

শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষের জন্য সরকার প্রণোদনা দিলেও আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্যে তা যথাযথভাবে পৌঁছায় না বলে দাবি করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘সরকারি সেবা ও সহায়তা জনগণের কাছে কার্যকরভাবে পৌঁছাতে প্রশাসনিক ব্যবস্থার সংস্কার প্রয়োজন।’

ব্রিটিশ পার্লামেন্টের এপিপিজি প্রতিনিধিদলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

ব্রিটিশ পার্লামেন্টের এপিপিজি প্রতিনিধিদলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার

ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন। বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই সরকার অবশ্যই আইনের শাসন নিশ্চিত করবে এবং জুলাই-আগস্টের হত্যাকারীদের বিচারের আওতায় আনবে।’

ডেপুটি স্পিকারের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও জারিয়া লোকাল ট্রেন চালু

ডেপুটি স্পিকারের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও জারিয়া লোকাল ট্রেন চালু

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক পদক্ষেপে আবারও চালু হয়েছে জারিয়া লোকাল ট্রেন। ইঞ্জিন সংকটের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ (রোববার, ৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়া ঝানজাইলের উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে: ডেপুটি স্পিকার

পথশিশুরা ভালো একটি জীবনের দাবি রাখে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (রোববার, ৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে ‘শিশুশ্রম নিয়ে আমাদের করনীয়’ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

শিক্ষক-কর্মকর্তারা অতীত থেকে না শিখলে শিক্ষা দেয়া হবে: ডেপুটি স্পিকার

শিক্ষক-কর্মকর্তারা অতীত থেকে না শিখলে শিক্ষা দেয়া হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ দুর্গাপুর কলমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত দেড় দশক অনেক কিছু হয়েছে, এনাফ ইজ এনাফ। অতীত থেকে আমরা শিক্ষা নেবো, অতীতকে ক্ষমা করবো। আর যে কর্মকর্তা বা শিক্ষক অতীত থেকে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেয়া হবে।