ড্রাগন-বাগান

ড্রাগন বাগান কেটে দিলো দুর্বৃত্তরা; ক্ষোভে ক্ষেতেই স্ট্রোক করলেন কৃষক
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক কৃষকের প্রায় দেড় বিঘা জমির ফলন্ত ড্রাগন বাগান কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) দিবাগত রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের বেলতলা মাঠে এই ঘটনা ঘটে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের বাগান চোখের সামনে এভাবে ধ্বংস হতে দেখে তীব্র মানসিক আঘাতে মাঠেই স্ট্রোক করে লুটিয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক শাহজালাল (ছাকা)।

নওগাঁয় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষ
মাটি ও পরিবেশ উপযোগী হওয়ায় নওগাঁয় বাড়ছে ড্রাগন ফলের চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত ফল নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জেলায়। চলতি মৌসুমে প্রায় ১০০ হেক্টর জমি থেকে ১২ কোটি টাকার ড্রাগন ফল বিক্রির আশা। কৃষকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে রপ্তানিও সম্ভব।