
পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও তার পাঁচ বছর বয়সী শিশু সন্তান। আজ (বুধবার, ১৮ মার্চ) দুপুরে রাজশাহীর বানেশ্বর কলাহাটা এলাকায় দ্রুতগামী একটি বালুবোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জামালপুরে ১৪শ’ বোতল ফেনসিডিলসহ ৩ জন আটক
জামালপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩টি ট্রাক থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ ৩ জনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। গতকাল (বৃহস্পতিবার, ২০ মার্চ) বিকাল সাড়ে পাঁচটার দিকে শহরের মনিরাজপুর জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তার পাশে দাড়িয়ে থাকা তিনটি ড্রাম ট্রাক থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গাজীপুরে মাটিসহ ৯টি ড্রাম ট্রাক জব্দ, তিনজনকে জরিমানা
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধভাবে কৃষি জমি-টিলা থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অপরাধে ৯টি ড্রাম ট্রাক জব্দের পর তিনজনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। আজ (সোমবার, ১৮ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।