ঢাকা-এলিভেটেড-এক্সপ্রেসওয়ে
মেয়ের বিয়ের টাকা নিয়ে যাত্রা, পথেই হত্যা!

মেয়ের বিয়ের টাকা নিয়ে যাত্রা, পথেই হত্যা!

মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুরের গ্রামের বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ইসমাইল হোসেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নিখোঁজ হন তিনি। পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশ থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ। সঙ্গে থাকা টাকা ও দুটি মোবাইল ফোনও পাওয়া যায়নি।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ‘মুখে স্কচটেপ মোড়ানো’ মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ‘মুখে স্কচটেপ মোড়ানো’ মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) সকাল ৮টার পর মরদেহটি উদ্ধার করে বনানী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।