
ঢাকার ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, জানুন কোন রুটে কোন বাস?
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং অসুস্থ প্রতিযোগিতা বন্ধের লক্ষ্যে অবশেষে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে (Bus route rationalization project in Dhaka city)। আজ (রোববার, ১ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় মানিক মিঞা অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস(Company based bus service launched on 6 routes in Dhaka 2026)।

বেতন-ভাতা নিয়ে মালিক-শ্রমিক অসন্তোষে ভেস্তে যেতে বসেছে কাউন্টারভিত্তিক বাস
বেতন-ভাতা নিয়ে মালিক-শ্রমিকের অসন্তোষে ভেস্তে যেতে বসেছে ঢাকার ২১টি কোম্পানির কাউন্টার ও ই-টিকিটিং পদ্ধতি। চালক ও সহকারীদের অভিযোগ-নতুন পদ্ধতিতে মালিকরা তাদের ঠিকমতো বেতন দিচ্ছেন না। এ অবস্থায় আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব রুটে কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন: ডিটিসিএ
রাজধানীতে একক কোম্পানির মাধ্যমে ফের চালু হচ্ছে নগর পরিবহন, এমনটাই জানিয়েছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে একথা বলেন তিনি।