
বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়: মাহদী আমিন
বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

মুষলধারে বৃষ্টিতে ভিজলো রাজধানী
টানা কয়েকদিনের ভ্যাপসা গরমের পর অবশেষে বৃষ্টির দেখা পেলো রাজধানী। স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেল ৫টার পর রাজধানীর মতিঝিল, সায়েদাবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান-বারিধারাসহ রাজধানীজুড়ে ভারী বৃষ্টি নামে।

‘সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে; হামলার বিষয়ে তদন্ত কমিটি গঠন’
শাহবাগের ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ভুক্তভোগীসহ বিভিন্ন সংগঠনের দাবি, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আর ডাকসু ভিপি সাদিক কায়েম জানালেন, ক্যাম্পাসে ফের ভয়ের রাজত্ব ফিরিয়ে আনতে দেয়া হবে না। তবে ছাত্রদল সভাপতির দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

টাইমস হায়ার এডুকেশনের এশিয়া র্যাংকিংয়ে যৌথভাবে দেশসেরা ঢাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ যোথভাবে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সর্বশেষ প্রকাশিত এ র্যাংকিং অনুযায়ী, এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় প্রায় ১০০ ধাপ এগিয়ে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে অবস্থান করছে। ২০২৫ সালের র্যাংকিং অনুযায়ী ঢাবির অবস্থান ছিল ৪০১ থেকে ৫০০-এর মধ্যে।

ঢাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

দেশে আসছে আরও ১৬ কার্গো এলএনজি
চলতি ও আগামী মাসে আরও ১৬ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। বর্তমানে এলএনজি সরবরাহে কোনো সংকট নেই।

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট।

শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
বাংলা সন ১৪৩৩ এর শুরু। নতুন এ বছরটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রায় রয়েছে পাঁচটি মোটিফ। মোটিফগুলো বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।

রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় শুরু নতুন বছরের যাত্রা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা সন ১৪৩২কে বিদায় জানিয়ে ১৪৩৩কে বরণ করে নিলো সর্বস্তরের বাঙালিরা। নতুন বছরকে বরণ করে নিতে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের পরিবেশনা।

আজ পহেলা বৈশাখ, ১৪৩৩
পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল)। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এটি বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। একসময় ছিল খাজনা আর হিসাব মেটানোর দিন, আজ তা পরিণত হয়েছে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসবে।

পহেলা বৈশাখ: গ্লানি মুছে নতুন সূচনার অপেক্ষায় বাঙালি
সব গ্লানি-জরা মুছে, অগ্নিস্নানে সূচনা হতে যাচ্ছে বাংলা নতুন বর্ষের। পুরনো দিনপঞ্জিকা ফেলে নতুনের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ও মতাদর্শ ভুলে রমনার বটমূল ও বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় পরিচিত হতে চান সবাই।

ঐতিহ্যের নববারতা: বাংলা নববর্ষের শিকড় ও সমকাল
হাজার বছরের ঐতিহ্য আর বাঙালির প্রাণের স্পন্দন নিয়ে আবারও দুয়ারে কড়া নাড়ছে পহেলা বৈশাখ। এ উৎসব বাঙালির আত্মপরিচয়, অসাম্প্রদায়িক চেতনা আর শিকড়ের দিকে ফিরে তাকানোর এক মহতী লগ্ন। ইতিহাসের ধুলোবালি মাখা পথ পেরিয়ে বাংলা নববর্ষ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা যেমন গৌরবের, তেমনি সংগ্রামের।