
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ, জেনে নিন কবে কখন?
বিশ্ব ফুটবলের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল (Brazil Football Team) প্রথমবারের মতো বাংলাদেশে এসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) কর্তৃক প্রেরিত পাঁচ সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় এসে ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম (National Stadium Dhaka) ও বসুন্ধরা কিংস অ্যারেনা (Bashundhara Kings Arena) পরিদর্শন করেছে। সিবিএফের দেওয়া প্রস্তাব অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ অথবা ৬ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকায় ঘরের মাঠে ব্রাজিলের (Bangladesh vs Brazil Friendly Match 2026) মুখোমুখি হতে পারে বাংলাদেশ জাতীয় ফুটবল দল (Bangladesh Football Team)।

কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল; আলোচনায় বাংলাদেশও, প্রতিপক্ষ কারা?
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল (Brazil national football team) এশিয়া সফরে আসতে পারে। ঐতিহ্যবাহী শহর কলকাতায় প্রীতি ম্যাচ খেলার বিষয়ে জোর আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ইএসপিএন ব্রাজিল’ (ESPN Brazil)। ভারতের পাশাপাশি এই সংক্ষিপ্ত সফরের সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে বাংলাদেশের নামও (Brazil to play friendly match in Kolkata, Bangladesh also in talks)।

‘বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নেই’
বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) রাজধানীর মগবাজার এ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার জয়
ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আলাদা ম্যাচে জয় পেয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বলিভিয়াকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তেরা। বলিভিয়ার জালে গোল উৎসবের দিনে আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। পাশাপাশি দুটি গোল করিয়েছেনও আর্জেন্টাইন মহাতারকা।

বাংলাদেশ থেকে ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক আমদানির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয়পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। দেশটি সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে ব্রাজিলের জন্য এটি আরও সাশ্রয়ী হবে।'

ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
ঢাকা-ব্রাজিল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।