ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। আজ (শনিবার, ২৪ অক্টোবর) ভোররাতে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।